ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

পেলে-ম্যারাডোনা নয়, গার্দিওলার চোখে মেসিই বিশ্বসেরা

#

স্পোর্টস ডেস্ক

২২ ডিসেম্বর, ২০২২,  4:38 PM

news image

কথাটা আগেও বলেছেন পেপ গার্দিওলা। এবার মেসি বিশ্বকাপ জয়ের পর কথাটা আরেকবার মনে করিয়ে দিলেন ম্যানচেস্টার সিটির এ কোচ। অনেকে আবেগের বসে পেলে অথবা ম্যারাডোনাকে সেরা বললেও গার্দিওলার চোখে মেসিই বিশ্বসেরা। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) কারাবাও কাপের শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি এবং লিভারপুল। তার আগে সংবাদ সম্মেলনে চলে এসেছে গার্দিওলার সেরা শিক্ষার্থী মেসির কথা। যেখানে তিনি জানিয়ে দিলেন, তার চোখে সবসময়ই সেরা ছিলেন লিও। গার্দিওলা বলেন, ‘সবারই নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে; কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না যে, মেসি সর্বকালের সেরাদের কাতারেই আছে। আর আমি তো আগেও বলেছি, মেসিই সর্বকালের সেরা। ১৫-১৬ বছর ধরে সে যেভাবে খেলেছে, তা ব্যাখ্যা করাও কঠিন। বিশ্বকাপ তার অবিশ্বাস্য ক্যারিয়ারকে আরও সুশোভিত করেছে।’ তিনি আরও বলেন, ‘অনেকের অনেক মত থাকতে পারে। যারা পেলে, ম্যারাডোনা, স্টেফানোদের খেলা দেখেছেন, তারা অনেক ক্ষেত্রে আবেগের কারণে তাদের সর্বকালের সেরা ভাবেন। মেসি যদি বিশ্বকাপ না-ও জিতত, ফুটবলকে মেসি যা দিয়েছে, সে কারণেই মেসির সম্পর্কে আমার ধারণা ভিন্ন কিছু হতো না।’ এদিকে নিজ দলের খেলোয়াড় জুলিয়ান আলভারেজ এবারের বিশ্বকাপে দারুণ খেলেছে। জিতেছেন বিশ্বকাপও। তাকেও প্রশংসায় ভাসিয়েছেন পেপ। ম্যানসিটি কোচ বলেন, ‘আমি খুবই খুশি আলভারেজের জন্য। আমাদের দলে একজন বিশ্বচ্যাম্পিয়ন আছে। বিশ্বকাপ জয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাকে এবং ওটামেন্ডিসহ পুরো আর্জেন্টিনাকে অভিনন্দন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম