ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

পেলেকে টপকে রেকর্ডবুকে নেইমার

#

স্পোর্টস ডেস্ক

০৯ সেপ্টেম্বর, ২০২৩,  4:49 PM

news image

মঞ্চ প্রস্তুতই ছিল নেইমার জুনিয়রের জন্যই! ঘরের মাঠে বলিভিয়ার বিপক্ষের ম্যাচটির আগেই নেইমারকে হাতছানি দিচ্ছিলো ইতিহাস গড়ার। কিংবদন্তি সাবেক ফুটবলার পেলেকে টপকে রেকর্ডবুকে নাম তোলার। ম্যাচের ৬১ মিনিট অপেক্ষার পর অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ। বলিভিয়ার জালে গোল ঠুকে দিয়ে পেলেকে ছাড়িয়ে ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নাম লেখালেন নেইমার। ব্রাজিলের জার্সি গায়ে বর্তমানে নেইমারের গোলসংখ্যা ৭৮। ইতিহাসের পাতায় নাম নেইমার লেখাতে পারতেন ম্যাচের শুরুতেই। পেনাল্টি শ্যুট আউট থেকে গোল করে পেলেকে টপকে যাওয়ার সুযোগ নেইমার পেয়েছিলেন ম্যাচের ১৭তম মিনিটেই। কিন্তু পেনাল্টিতে দক্ষ এই ফুটবলার বলিভিয়ার বিপক্ষে যেই শটটি নিলেন সেটি দেখে রীতিমতো ভিমড়ি খাওয়া লাগবে। দেখেশুনে শটটি নেইমার নিয়েছিলেন গোলরক্ষকের বরাবর। যেন তাকে অনুশীলন করাচ্ছিলেন গোল ঠেকানোর। সেই শট ঠেকিয়ে দিয়ে বলিভিয়ার গোলরক্ষক নেইমারের রেকর্ডবুকে নাম তোলার অপেক্ষাটা করেন দীর্ঘায়িত। কিন্তু ম্যাচের ৬১তম মিনিটে সুযোগ হাতছাড়া করেননি ব্রাজিলিয়ান এই তারকা। ডিবক্সের ভেতর জটলার মধ্যে রদ্রিগোর পা হয়ে বল আসে নেইমারের সামনে। সেখান থেকে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেওয়ার পাশাপাশি পেলেকে টপকে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের নাম তোলেন রেকর্ডবুকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম