ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

পেলেকে ছুঁয়ে নতুন উচ্চতায় এমবাপ্পে

#

স্পোর্টস ডেস্ক

২৭ নভেম্বর, ২০২২,  4:32 PM

news image

কিশোর বয়সেই তারকাখ্যাতি পেয়ে যাওয়া কিলিয়ান এমবাপ্পে কেবলই ছুটে চলেছেন। একের পর এক গড়ছেন নতুন সব কীর্তি। সে যাত্রায় এবার স্পর্শ করলেন কিংবদন্তি পেলেকে, উঠলেন নতুন আরেক চূড়ায়। দোহার স্টেডিয়াম ৯৭৪-এ শনিবার (২৬ নভেম্বর) ‘ডি’ গ্রুপে ডেনমার্কের বিপক্ষে ফ্রান্সের জয়ের নায়ক এমবাপ্পে। দলের ২-১ ব্যবধানে জয়ের পথে দুইটি গোলই করেন তিনি এবং গড়েন ভিন্ন দুইটি কীর্তি। গোলশূন্য প্রথমার্ধের পর ৬১তম মিনিটে থিও এরনঁদেজের সঙ্গে ওয়ান-টু খেলে বক্সে ঢুকে পড়েন এমবাপ্পে। এরপর বাইলাইন থেকে সতীর্থের কাটব্যাক পেয়ে দারুণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন পিএসজি তারকা। জুস্ত ফঁতেনের পর দেশের মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপে টানা তিন ম্যাচে গোল করলেন এমবাপ্পে, যা ৬০ বছরের মধ্যে প্রথম। ১৯৫৮ বিশ্বকাপে টানা ৬ ম্যাচে গোল করেছিলেন গ্রেট ফরোয়ার্ড ফঁতেন। একটু পর ডেনমার্ক সমতা টানায় পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল ফ্রান্স। শেষ দিকে আবারও দলকে পথ দেখান এমবাপ্পে। ৮৬তম মিনিটে গ্রিজমানের ক্রসে খুব কাছ থেকে সহজেই জয়সূচক গোলটি করেন তিনি। তাতেই ছুঁয়ে ফেলেন পেলের একটি রেকর্ড। ২৪ বছর পূরণের আগে বিশ্বকাপে সবচেয়ে বেশি তার ৭ গোলের রেকর্ড। রাশিয়া বিশ্বকাপে দেশকে শিরোপা জেতাতে এমবাপ্পে করেছিলেন ৪ গোল। এবার প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেন একটি। আর এবার ডেনমার্কের জালে বল পাঠালেন দুইবার। আগামী ১৮ ডিসেম্বর ফাইনালের দুইদিন পর ২৪ পূর্ণ হবে এমবাপ্পের। আসরে প্রথম দুই ম্যাচেই তিনি হলেন ম্যাচ সেরা। এমবাপ্পের জোড়া গোলে শেষ ষোলোয় ফ্রান্স।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম