ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

পেরুকে গুঁড়িয়ে ব্রাজিলের দুর্দান্ত জয়

#

স্পোর্টস ডেস্ক

১৬ অক্টোবর, ২০২৪,  10:58 AM

news image

২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে টানা দ্বিতীয় জয়ের খোঁজে পেরুর মুখোমুখি হয়েছিল ব্রাজিল। আগের ম্যাচে জয় পাওয়া সেলেসাওরা এই ম্যাচকে নিয়েও ছিল আত্মবিশ্বাসী। দেখা মিলল অবিশ্বাস্য এক জয়েরও। পেরুকে ৪-০ গোলে হারিয়ে নিজেদের হারানো ছন্দে ফিরল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বুধবার (১৬ অক্টোবর) ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল পৌনে ৭টায় মাঠে গড়ায় ম্যাচটি। ৪-০ গোলের এই ম্যাচে পেনাল্টি থেকে জোড়া গোল পেয়েছেন রাফিনিয়া। অন্য দুই গোল এসেছে আন্দ্রেয়াস পেরেইরা এবং লুইজ হেনরিকের পা থেকে। এরই মধ্যে ব্রাজিলিয়ান ফুটবলে নতুন একটা প্রজন্মের বেড়ে ওঠার প্রক্রিয়াও শুরু হয়েছে। পেরুর বিপক্ষে আজ যেমন খেলা উপহার দিয়েছে ব্রাজিল, তাতে নিশ্চিতভাবেই সন্তুষ্টি খুঁজে পাবেন দলটির সমর্থকরা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম