ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

পেটে গজ রেখে সেলাই: ভুক্তভোগীর উন্নত চিকিৎসার নির্দেশ

#

নিজস্ব প্রতিনিধি

০৮ জুন, ২০২২,  9:04 PM

news image

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশনের সময় পেটে গজ রেখে সেলাইয়ের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ভিকটিম শারমিন আক্তার শিলাকে উন্নত চিকিৎসার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া তাকে ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন আদালত। বুধবার (৮ জুন) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জীবন নেছা মুক্তা। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস ও সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ। উল্লখ্য, গত ১৬ এপ্রিল রাতে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে শিলা জন্ম দেন সন্তানের।  কিন্তু এর কিছুদিন পর থেকে পেটে ব্যথা অনুভব করেন শিলা। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর তা আরও তীব্র হয়। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান পেটের ভেতর ফোঁড়া হয়েছে।যন্ত্রণা সইতে না পেরে ফের ভর্তি হন হাসপাতালে। ফোঁড়া ভেবে ২২ মে অপারেশনও করেন চিকিৎসক। তবে বেরিয়ে আসে সিজারের সময়কার ব্যবহৃত গজ। এনিয়ে গত ৩১ মে একটি প্রতিবেদনও প্রকাশ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম