ঢাকা ১৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় সাড়ে সাত ঘণ্টার অভিযান, ডাকাত সর্দার শাওনসহ আটক ৬ ধর্মের ভিত্তিতে নয়, মানুষ হিসেবে প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করব: প্রধানমন্ত্রী সারাদেশে এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা করাচিতে ১৪৪ ধারা জারি হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের সাক্ষাৎ ময়মনসিংহে বিজিবির গুলিতে যুবকের মৃত্যু বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া দিল্লিতে রেড অ্যালার্ট জারি

পেটে ক্ষুধা থাকলে সংস্কারের কথা ভালো লাগে না: মান্না

#

নিজস্ব প্রতিবেদক

২৪ নভেম্বর, ২০২৪,  4:56 PM

news image

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, পেটে ক্ষুধা থাকলে সংস্কারের কথা কারও ভালো লাগে না। তাই অন্তর্বর্তী সরকারের আগে ক্ষুধা নিরসনে কাজ করা উচিত। শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর নতুন বাজার এলাকায় নাগরিক ঐক্যের ঢাকা মহানগর উত্তরের জনসভায় এমন মন্তব্য করেন তিনি। মান্না বলেন, সবার মুখে আজ দেশ বদলের আকাঙ্ক্ষা। মানুষ সংস্কারও চায়, ভোটও চায়। তবে পেটে ক্ষুধা থাকলে সংস্কারের কথা কারও ভালো লাগে না। তাই সরকারের উচিত আগে ক্ষুধা নিরসনে কাজ করা। তিনি বলেন, দেশের ১৮ কোটি মানুষের মধ্যে নয় কোটি মানুষ দরিদ্র। এরমধ্যে ছয় কোটি মানুষের কোনো আয়ের মাধ্যমই নেই। নাগরিক ঐক্য ক্ষমতায় যেতে পারলে দরিদ্র ব্যক্তিকে মাসে এক হাজার টাকা করে দেয়া হবে। এক পরিবারে চারজন থাকলে চার হাজার টাকা দেয়া হবে। মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেন, সরকারের কেউ রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলতে চায় না। কিন্তু সরকার যত কথা বলবে, ততই ভালো কাজ হবে। এ সময় যতটুকু সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলো রাজি, ততটুকু সংস্কার করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা সরকারের সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনা জনগণের কল্যাণের জন্য কাজ করেননি। তিনি ক্ষমতা ছেড়ে দেয়ার মানুষ ছিলেন না। যখন মানুষকে গুলি করে আন্দোলন দমানো যাবে না বলে সেনাবাহিনী জানিয়েছে, তখন জান নিয়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা। বিদেশিরা তাকে টাকা ধারও দেয়নি, তবে ড. ইউনূসকে আট বিলিয়ন ডলার অনুদান দিয়েছে। যে বিদেশিরা শেখ হাসিনার সময় টাকা পাঠানো বন্ধ করে দিয়েছিল, তারা ড. ইউনূস আসার পর আবারও টাকা পাঠাতে শুরু করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম