ঢাকা ১৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

পেছালো আওয়ামী লীগের বিজয় র‌্যালি

#

নিজস্ব প্রতিবেদক

১৭ ডিসেম্বর, ২০২৩,  10:34 PM

news image

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহের মৃত্যুতে সোমবার (১৮ ডিসেম্বর) রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ কারণে আওয়ামী লীগের বিজয় র‌্যালি আগামীকালের পরিবর্তে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) পেছানো হয়েছে। র‌্যালিটি এদিন দুপুর আড়াইটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে শুরু হয়ে ধানমন্ডি-৩২ নম্বরে শেষ হবে। রোববার (১৭ ডিসেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কুয়েতের আমিরের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। তাই পেছানো হয়েছে আমাদের বিজয় র‌্যালি। একদিন পিছিয়ে আগামী মঙ্গলবার র‌্যালিটি অনুষ্ঠিত হবে। আগামীকাল সোমবার বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি কুয়েতের আমিরের রুহের মাগফিরাতের জন্য সোমবার বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম