ঢাকা ০৪ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের আয়োজনে প্যারিসে ৫৫তম মহান স্বাধীনতা-জাতীয় দিবস উদযাপন বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব আমির হামজার বিরুদ্ধে সমন জারি ‘যৌন নিপীড়ন’র অভিযোগ: জামিন পেলেন গায়ক জাহিদ অন্তু এক লাফে ৩৮৭ টাকা বাড়ল এলপিজির দাম অবৈধভাবে মজুত করা ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার এ বছর বর্ষায় রাজধানীর জলাবদ্ধতা পুরোপুরি নিরসন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা জুনের মধ্যে ‘বাংলা কিউআর’ চালু না করলে জরিমানা করা হবে

পেকুয়ায় রাতের আঁধারে ডিসিএ এগ্রো ফার্মের ঘাসপ্রকল্পে দুর্বৃত্তদের হানা

#

১২ সেপ্টেম্বর, ২০২২,  9:18 PM

news image

পেকুয়া প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়ার টইটংয়ে ডিসিএ এগ্রো ফার্মের আওতাধীন ঘাসক্ষেত প্রকল্পে দুর্বৃত্তরা ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছে।  ১১ সেপ্টেম্বর (রোববার) দিবাগত রাত ১টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের ছনখোলার জুম এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মুখ বাধা অবস্থায় সন্ত্রাসী হামলা চালিয়ে ঘাসক্ষেত এর ঘেরাও নষ্ট করাসহ চারাঘাস উপড়ে ফেলা হয়েছে। এতে প্রায় চল্লিশহাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করে ডিসিএ এগ্রো প্রকল্পের চেয়ারম্যান মুহাম্মদ শাহ জাহান। শাহ জাহান বলেন;  আমরা ঘাসক্ষেত প্রকল্পটি স্থাপন করার পরপরই একটি কুচক্রীমহল অবৈধভাবে জায়গা দাবী করে আসছে, তারমধ্যে প্রধান হচ্ছে একই এলাকার মৃত আসহাব মিয়ারএর পুত্র হাছন আলী(৪৫)। তিনি এর আগে আরেকবার এইরকম ধ্বংসাত্মক কাজ করেছে,আমার কর্মচারীকে হুমকিও দিয়েছে বহুবার, একই কায়দায় গতরাতেও হাছন আলী এই ধ্বংসাত্মক কাজটি করেছে, আমরা এর প্রতিকার চাই। ডিসিএ এগ্রো প্রকল্পের উদ্যোক্তা আবদুল মামুন বলেন; আমরা মূলত দেশের বেকারত্ব দূরীকরণের জন্য উৎপাদনমুখী এই প্রকল্পের কাজ হাতে নিয়েছি, কিন্তু এইরকম নিকৃষ্ট ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড কারো কাছ থেকে আশা করিনি। আমরা এই ধ্বংসাত্মক কর্মকান্ডের তীব্র প্রতিবাদ জানাই। এই ব্যাপারে হাছন আলীর সাথে বারবার যোগাযোগ করা হলেও সে কথা বলতে নারাজ। তবে হাছন আলীর পুত্র আব্দুর রাজ্জাক ঘটনাটি অস্বীকার করে বলেন; আমরা জায়গা দাবি করছি ঠিক, কিন্তু আমার বাবা এইধরনের কাজ করেনি, সেটা অন্য কেউ করেছে হয়তো। এই ঘটনা সম্পর্কে টইটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী বলেন; জায়গাটির মালিক হাছন আলীর বড় ভাই বদিউল আলম, কিন্তু কৃষি ফসল নষ্টের ব্যাপারে আমি জানিনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম