ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

পেকুয়ায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক বছরের কারাদণ্ড দিয়েছে শিক্ষককে

#

নিজস্ব প্রতিনিধি

২০ সেপ্টেম্বর, ২০২২,  4:32 PM

news image

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের একটি প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ১৯ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ছয়টায় পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা তাঁর কার্যালয়ে আদালত বসিয়ে এ দণ্ড দেন। এর আগে বিকেল চারটার দিকে ওই শিক্ষককে মাদ্রাসা থেকে আটক করে পেকুয়া থানা পুলিশ। কারাদণ্ড পাওয়া ওই শিক্ষকের নাম আমির হোসাইন(২৫)। আমির হোসাইন কক্সবাজারের টেকনাফ উপজেলার হাতিয়ার ঘোনা এলাকার নজির আহমদের ছেলে। এক বছরের বেশি তিনি টইটংয়ের জামিয়াতুল আফকার ইসলামিয়া নুরানি মাদ্রাসায় শিক্ষকতা করেন।

স্থানীয়রা জানান; মাদ্রাসায় যোগদানের পর আমির হোসাইনের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ ওঠে। সর্বশেষ নুরানি মাদ্রাসার সাবেক এক শিক্ষার্থীকে যৌন হয়রানির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ছাত্রীর পরিবার ও এলাকাবাসী বিষয়টি থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জানান। এরই পরিপ্রেক্ষিতে শিক্ষক আমির হোসাইনকে আজ(১৯ সেপ্টেম্বর)  বিকেল চারটার দিকে পুলিশ আটক করে। এলাকাবাসী অভিযোগ করে বলেন; আমির হোসাইন মাদ্রাসার একাধিক শিক্ষার্থীকে যৌন হয়রানি করে মুঠোফোনে ভিডিও ধারণ করে রাখতেন। পরবর্তী সময়ে ওই শিক্ষার্থীদের সেই ভিডিও দেখিয়ে আবার যৌন হয়রানি করতেন। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরহাদ আলী বলেন;  আমির হোসাইনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর মাদ্রাসা থেকে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন। আগামীকাল (২০ সেপ্টেম্বর) সকালে তাকে কারাগারে পাঠানো হবে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম