ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

পৃথিবীর মতো আরও একটি গ্রহের সন্ধান পেল নাসা

#

আইটি ডেস্ক

১৪ জানুয়ারি, ২০২৩,  4:59 PM

news image

ঠিক পৃথিবীর মতো দেখতে আরও একটি গ্রহের সন্ধান পেয়েছে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। ‍পৃথিবী থেকে প্রায় শতকোটি আলোকবর্ষ দূরের টিওআই-৭০০ গ্রহটিতে এমন তাপমাত্রা এবং পানি বিরাজ করছে যা, প্রাণ বিকাশের উপযোগী।বিজ্ঞান সমায়িকী সায়েন্স অ্যালার্টের প্রতিবেদন অনুসারে, নাসা ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট বা টিএএসএস এই গ্রহটি সর্বপ্রথম দেখতে পায় এবং এর নাম করণ করা হয় টিএএসএস অবজেক্ট অব ইন্টারেস্ট বা টিওআই। এর আগে, ২০২০ সালেও টিএএসএস অন্য আরেকটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরতে থাকা গ্রহ আবিষ্কার করেছিল যা অনেকটাই পৃথিবীর মতো। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি (জেপিএল) এক বিবৃতিতে বলেছে, ‘আমরা মহাবিশ্বে যে কয়টি সোলার সিস্টেমকে জানি যেখানে এমন বাসযোগ্য গ্রহ থাকতে পারে তার মধ্যে এটি একটি।’ নাসা জানিয়েছে, টিওআই-৭০০ গ্রহটি ‍পৃথিবী থেকে ১০০ আলোকবর্ষ দূরের ডোরাডো নক্ষত্রপুঞ্জের একটি শীতল তারকাকে কেন্দ্র করে আবর্তিত হয়। ‘এম ডোয়ার্ফ বা বামন’ শ্রেণির এই এই তারকাগুলোর আকার-আকৃতি সাধারণত আমাদের সৌর জগতের সূর্যের মতোই হয়। বিজ্ঞানীরা বলছেন, টিওআই আকারে পৃথিবীর প্রায় ৯০ শতাংশ। তবে মজার বিষয় হলো এটি নিজের কক্ষপথ পূর্ণ করতে সময় নেয় মাত্র ২৮ দিন। যেখানে পৃথিবী সময় নেয় ৩৬৫ দিন। নাসার বিজ্ঞানীরা আরও বলছেন, পৃথিবীর মতো বাসযোগ্য গ্রহের খোঁজে এই আবিষ্কার একটি মাইলফলক হয়ে থাকবে। তবে গ্রহটির বিষয়ে আরও অনেক তথ্য প্রয়োজন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম