ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যে প্রক্রিয়ায় নির্বাচন হয়, সেভাবেই নির্বাচন হবে

#

নিজস্ব প্রতিবেদক

২৬ ডিসেম্বর, ২০২২,  1:10 PM

news image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে তা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যে প্রক্রিয়ায় নির্বাচন হয়, সেভাবেই নির্বাচন হবে। এ সময়ে রুটিন সরকার থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুটিন সরকারের দায়িত্ব পালন করবেন। এ ব্যবস্থাতেই আগামী সংসদ নির্বাচন হবে। সোমবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পুর্নির্বাচিত হওয়ায় ওবায়দুল কাদেরকে সচিবালয়ে এসে শুভেচ্ছা জানায় বিভিন্ন দফতর ও সংস্থার লোকজন ও ব্যক্তিরা। তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, পাকিস্তান ছাড়া বিশ্বের কোথাও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই।

বিদেশিরা কেন এ ব্যাপারে কথা বলেন। এর মাধ্যমে জাতিকে ছোট করা হয়। কাদের আরও বলেন, ‘আমরা চ্যালেঞ্জিং সময় অতিক্রম করছি। সামনে আরও কঠিন চ্যালেঞ্জ। মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার আদর্শের প্রতিপক্ষ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক শক্তি যাদের দোসর, তারা ষড়যন্ত্রমূলক অপকর্ম চালিয়ে যাচ্ছে। এ ষড়যন্ত্র আমাদের মোকাবিলা করতে হবে। শান্তিপূর্ণ যেকোনো আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবিলার শক্তি-সামর্থ্য আওয়ামী লীগের আছে।’ তিনি বলেন, ‘বিরোধীদলের আন্দোলনের চ্যালেঞ্জের পাশাপাশি প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার এবং ভিশন ২০২১-এর লক্ষ্য বাস্তবায়নে আওয়ামী লীগকে সংগঠিত ও সুশৃঙ্খল করার লক্ষ্যে আমাকে কঠিন দায়িত্ব দেয়া হয়েছে। আজকের (সোমবার) মধ্যেই আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া শেষ হবে।’ মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ধরন প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘বৈশ্বিক কঠিন পরিস্থিতিও আমাদের বিবেচনায় রাখতে হবে। করোনাভাইরাসের নতুন ধরনের চ্যালেঞ্জ রয়েছে সামনে। আমাদের অতীতের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম