ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

পৃথিবীতে যত সংস্কার হয়েছে তা রাজনীতিবিদরাই করেছেন: রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর, ২০২৪,  6:02 PM

news image

পৃথিবীতে যত সংস্কার হয়েছে তা রাজনীতিবিদরাই করেছেন উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘রাষ্ট্রসংস্কার নিয়ে রাজনীতিবিদদের উদ্দেশ্য একজন উপদেষ্টা গতকাল যে বক্তব্য দিয়েছেন তা বিরাজনীতিকরণের একটি প্রয়াস। এটি তিনি অত্যান্ত ভুল কথা বলেছেন। পৃথিবীতে সব সংস্কারই হয়েছে পার্লামেন্টে। তার এ মন্তব্য বিভ্রান্তিমূলক।’ আজ শনিবার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, ‘সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। একদিনে সমাজের অনিয়ম দূর হয়ে যায় না। এর জন্য প্রয়োজন সর্বস্তরের সহযোগিতা।’ এর আগে, এক অনুষ্ঠানের বন ও পরিবেশ উদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, ‘যদি রাজনীতিবিদেরাই সংস্কার করতে পারেন, তাহলে গত ৫৩ বছর তারা কী করেছেন? রাজনীতিবিদদের ব্যর্থতার কারণেই আমাদের দায়িত্ব নিতে হয়েছে। সংস্কারের কাজ শেষ হলে প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন।’ এই বক্তব্যের প্রতিক্রিয়ায় রুহুল কবির রিজভী এসব কথা বলেন। এর আগে, দলের কয়েক হাজার নেতা-কর্মী, সমর্থক নিয়ে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে ফুল দিয়ে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী। এ সময় তার সঙ্গে ছিলেন দলের যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল, সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীমসহ অনান্যরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম