ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

পূর্ব শত্রুতার জেরে রাজধানীর কল্যাণপুরে খুন হন বাবুল

#

নিজস্ব প্রতিবেদক

০৬ ডিসেম্বর, ২০২৫,  2:17 PM

news image

পূর্ব শত্রুতার জেরে রাজধানীর কল্যাণপুরে খুন হন বাবুল (৪৬)। নিহত বাবুল ময়মনসিংহ জেলার বারতিপাড়া বোরতিচর এলাকার মৃত সাফর আলীর পুত্র। এ ঘটনায় নিহত বাবুলের স্ত্রী শামীমা আক্তার বাদী হয়ে ৬ জনকে আসামি করে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলার বিবরনে জানা যায়, পূর্ব শত্রুতার বিষয়কে কেন্দ্র করে আসামীগণের সঙ্গে বাবুল মিয়ার মনোমালিন্য সহ বিরোধ চলে আসছিল। ইং-০২/১২/২০২৫ তারিখ রাত অনুমান ১১:০০ ঘটিকার সময় ভিকটিম বাবুল (৪৬) ঢাকা হতে চট্টগ্রাম যাওয়ার নিমিত্তে কল্যানপুর বাসস্ট্যান্ড আসে। আসামীরা পূর্ব শত্রুতার বিষয়কে কেন্দ্র করে বাবুলকে কল্যানপুর বাসস্ট্যান্ড বিআরটিসি সংলগ্ন আসামীদের রুটির দোকানের সামনে পেয়ে পূর্ব শত্রুতার বিষয়কে কেন্দ্র করে পরস্পর যোগসাজোস করে এলোপাতারী কিল-ঘুষি সহ রুটি তৈরি বেলুন দিয়ে মারপিট করে।

আসামীদের এলোপাথাড়ী মারপিটের আঘতে বাবুলের নাকমুখ দিয়ে রক্ত ঝরে। পরবর্তীতে ঢাকা-চট্টগ্রামগামী শ্যামলী পরিবহন বাসস্ট্যান্ডে আসলে বাবুল তার কাজের সহকর্মী জনৈক মোঃ সুলতান এর সহযোগীতায় কোন মতে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে গাড়ীতে উঠে পড়ে। চট্টগ্রাম যাওয়ার সময় কয়েরকবার বমি করে। ইং-০৩/১২/২০২৫ তারিখ দুপুর অনুমান ০২:০০ ঘটিকার সময় চট্টগ্রাম পৌঁছার পর শারীরিক অবস্থা অবনতি হলে, তার সহকর্মী সুলতান সিএনজি যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজে পৌঁছালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষান নিরীক্ষা করে বাবুলকে মৃত ঘোষনা করেন।আসামীরা হলেন, ১। মামুন (৪১) পিতা- মৃত হাতেম আলী, ২। আসমা বেগম (৩৬) স্বামী-মামুন শেখ, পিতা- কাঞ্চন মিয়া, ৩। শাহনাজ (৩৪) পিতা- কাঞ্চন মিয়া, ৪। হাসি বেগম (৩৮) পিতা-মৃত হাতেম আলী, ৫। সিদ্দিক (৪০) পিতা- অজ্ঞাত, ৬। বেবি বেগম (৩৬) পিতা- মৃত হাসেম আলী, সর্বসাং- বাসা নং- কে/২২, কল্যানপুর শহীদ মিনার রোড, স্ট্যাপ কোয়াটারের ভিতর, থানা-মিরপুর মডেল, জেলা-ঢাকা। এদিকে পরিবারে একমাত্র উপার্জনকারী বাবুল হত্যার বিচার ও গ্রেফতারের দাবীতে এলাকাবাসী মানববন্ধন করেছেন। মানববন্ধনে আসামীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসিতে ঝুলানোর দাবী জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম