ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বিএনপি সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন শুরু ৩১ জানুয়ারি সাগরের ১০ মিটার গভীরেও সৌরবিদ্যুৎ, চীনা বিজ্ঞানীদের নতুন সাফল্য কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

পূর্বের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, সারের দাম বাড়বে না

#

নিজস্ব প্রতিবেদক

২৫ সেপ্টেম্বর, ২০২৫,  7:50 PM

news image

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সার সরবরাহ ব্যবস্থায় পূর্বের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। দেশে সারের কোনো সংকট নেই। তাই সারের দাম কোনোভাবেই বাড়ানো হবে না। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে কৃষি খাতের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, দেশের সার সরবরাহে কোনো ঘাটতি নেই। আগামী অর্থবছরে সম্ভাব্য ঘাটতি মোকাবিলায় সার আমদানিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া সার সরবরাহ ব্যবস্থায় পূর্বের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। সারের দাম কোনোভাবেই বাড়ানো হবে না উল্লেখ করে তিনি আরও বলেন, বেশি দামে জ্বালানি কিনে সার উৎপাদন করা হলেও সারের দাম বাড়ানো হবে না। সার পাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গত অর্থবছরে দেশে লক্ষ্যমাত্রার চেয়েও ১৫ লাখ মেট্রিক টন ধান বেশি উৎপাদন হয়েছে বলেও জানিয়েছেন কৃষি উপদেষ্টা। তিনি আরও বলেন, দেশে অতিরিক্ত আলু উৎপাদনের কারণে বাজারে দাম কমে গেছে। আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে এরই মধ্যে আলুর দাম হিমাগার গেটে সর্বনিম্ন ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া কৃষকের কাছ থেকে ৫০ হাজার মেট্রিক টন আলুও কিনবে সরকার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম