ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

পূর্বাচলে ২ প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

#

নিজস্ব প্রতিবেদক

১২ ডিসেম্বর, ২০২৩,  6:41 PM

news image

।। ছবি : সংগৃহীত
রূপগঞ্জের পূর্বাচলে শেখ হাসিনা সরণিতে দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন। তাদের মধ্যে দুই জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও তিন জনকে কুর্মিটোলা জেনালের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ওই সড়কের সুলফিনা এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়ায় গেছে। তার নাম নুরুল ইসলাম। তিনি রাজধানীর সেগুনবাগিচা এলাকার ব্যবসায়ী। আহতরা হলো,  নিহত নুরুল ইসলামের ছেলে পাপ্পু, গাড়ি চালক শুক্কুর আলী, আরেক প্রাইভেকারের চালক মিলন, যাত্রী সজিবসহ পাঁচ জন। স্থানীয়দের বরাত দিয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদ্দিপন ভক্ত জানান, সকাল সাড়ে ৯টার দিকে বেপরোয়া গতিতে আসা কুড়িল বিশ্বরোডগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারায়। এসময় গাড়িটি সড়কের একপাশ থেকে আরেক পাশে ছিটকে পড়ে। তখন কাঞ্চনগামী একটি প্রাইভেটকারের সঙ্গে ওই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। তিনি আরও জানান, এসময় দুটি প্রাইভেটকারের চালকসহ আট জন গুরুতর আহত হয়। খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিস, রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রাজধানীর কুর্মিটোলা জেনালের হাসপাতালে নিয়ে যায়। অবরোধ শুরুর সাতসকালে ঢাকায় বাসে আগুনঅবরোধ শুরুর সাতসকালে ঢাকায় বাসে আগুন এ ব্যাপারে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের এডি লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তিন জর মারা যান। আহতদের মধ্যে দুই জনকে ঢামেক হাসপাতাল ও তিন জনকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ক্ষতিগ্রস্ত প্রাইভেটকার দুটি জব্দ করেছে বলে জানা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম