ঢাকা ০১ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেবো না: মির্জা ফখরুল মশক নিধনে ‘জিরো টলারেন্স’ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের আত্মহত্যা করলেন অভিনেতা আলভীর স্ত্রী ইরানে সামরিক অভিযান শুরুর ঘোষণা ট্রাম্পের ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর এই সরকার: আইনমন্ত্রী নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী হামলার বদলা নিতে পুরোপুরি প্রস্তুত ইরান, জবাব হবে ‘বিধ্বংসী’ বাড়ির উঠানে দাদির, সরিষাক্ষেতে মিলল নাতনির বিবস্ত্র লাশ পাক-আফগান যুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

পূর্বাচলে দুই প্রাইভেটকারের সংঘর্ষে নিহত বেড়ে ৪

#

নিজস্ব প্রতিবেদক

১২ ডিসেম্বর, ২০২৩,  3:44 PM

news image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলে দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এতে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও চারজন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রূপগঞ্জের কাঞ্চন থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার দ্রুতগতিতে যাওয়ার সময় গাড়িটির চাকা বিস্ফোরণ হয়। এতে গাড়িটি প্রথমে ঢাকা আউটগোয়িং লেনে ধাক্কা খায় ও পরে ঢাকা থেকে আসা আরেকটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পূর্বাচলে ২ প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৪ সংবাদ পেয়ে রূপগঞ্জ থানা পুলিশের একটি টহল দল ও ফায়ার সার্ভিস গাড়ির দরজা কেটে গুরুতর আহত ৮ জনকে উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থলেই একজন মারা যান। আর দুইজন ঢাকা মেডিকেল নেওয়ার পথে মারা যান। আহত পাঁচজনকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেলে নেওয়া হলে আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নুরুল ইসলাম (৬৫) নামে এই ব্যক্তি ঢাকার সেগুনবাগিচার বাসিন্দা। তিনি সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের চাচা। পূর্বাচলে ২ প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৪ এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) জুবায়ের হোসেন বলেন, হতাহতদের সবার পরিচয় এখনও জানা যায়নি। পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম