ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

পূর্ণ শক্তির দল নিয়ে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

#

স্পোর্টস ডেস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৪,  5:32 PM

news image

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে প্রথমবারের মতো বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। আগামী মার্চ-এপ্রিলে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তারা। অ্যালিসা হিলির নেতৃত্বে পূর্ণ শক্তির দলই ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তাহলিয়া ম্যাকগ্রা, ডার্সি ব্রাউন, অ্যাশলি গার্ডনার, বেথ মুনি এই দলের অন্যতম শক্তি। দলে ফেরানো হয়েছে পেসার টেইলা ভ্লেমিঙ্ককে। সেপ্টেম্বর-অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ রেখেই এই সফরের দল সাজিয়েছে অস্ট্রেলিয়া। স্পিনের ওপর জোর দিয়ে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে বাদ পড়া লেগ-স্পিনার আলানা কিংকে দুই সংস্করণের দলে রাখা হয়েছে। আছেন বাঁহাতি স্পিনার সোফি মলিনেক্স। তবে জায়গা হয়নি বাঁহাতি স্পিনার জেস জোনাসেন ও অলরাউন্ডার হেদার গ্রাহামের। দুই দলের সব ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া নারীদল :

অ্যালিসা হিলি (অধিনায়ক), ডার্সি ব্রাউন, অ্যাশলি গার্ডনার, কিম গার্থ, গ্রেস হ্যারিস (শুধু টি-টোয়েন্টি), আলানা কিং, ফোবি লিচফিল্ড, তাহলিয়া ম্যাকগ্রা (সহ-অধিনায়ক), সোফি মলিনেক্স, বেথ মুনি, এলিসা পেরি, মেগান স্কাট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহাম ও টেইলা ভ্লেমিঙ্ক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম