ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

পূর্ণ উৎপাদনে ফিরলো পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র

#

নিজস্ব প্রতিনিধি

০৭ জানুয়ারি, ২০২৫,  8:51 PM

news image

প্রায় দুই মাস পর উৎপাদনে ফিরেছে পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট। এক সপ্তাহ আগে প্রথম ইউনিট উৎপাদনে ফিরে। এখন এই বিদ্যুৎ কেন্দ্রটি তাদের সক্ষমতার পূর্ণ উৎপাদনে গেল। বিষয়টি আজ মঙ্গলবার সকালে নিশ্চিত করেছেন পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (ইনভেস্টিগেশন) শাহ মনি জিকো।  এর আগে রক্ষণাবেক্ষণের কাজ শেষে সোমবার রাত সাড়ে ৯টায় এ ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন শুরু করে কর্তৃপক্ষ। এর আগে গত বছরের ৯ নভেম্বর রক্ষণাবেক্ষণ কাজের জন্য দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।  বর্তমানে এ বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট থেকে পুরো ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ করছে কর্তৃপক্ষ। এর আগে গত ৩০ ডিসেম্বর তাপবিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট উৎপাদনে ফিরে। সোমবার (৩০ ডিসেম্বর) শেষ বিকালে কেন্দ্রের প্রথম ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন শুরু করে কর্তৃপক্ষ। গত ১৬ ডিসেম্বর সকালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নির্দেশনায় এ কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম