ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট চালু ‘উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে সরকার’ নবম পে স্কেল: বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ বর্ষার প্রথম দিন আজ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানাল বাংলাদেশ নতুন মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা ধার দিলো কেন্দ্রীয় ব্যাংক বেনজীরের গ্রেপ্তারের খবরে যা বললেন পরীমণি

পূর্ণিমাকে হারিকেন জ্বালিয়ে খুঁজেছি : শাবনূর

#

বিনোদন প্রতিবেদক

০৪ মার্চ, ২০২৩,  2:14 PM

news image

সপরিবারে অস্ট্রেলিয়ায় ঘুরতে গেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। ভ্রমণের শুরুর দিন থেকেই শাবনূরের সঙ্গে দেখা করার ইচ্ছা ছিলো তার। এদিকে পূর্ণিমার অস্ট্রেলিয়া যাওয়ার খবর শুনে শাবনূরও তাকে হারিকেন জ্বালিয়ে খুঁজছিলেন। অতঃপর দুই নায়িকা দেখা করেন, আড্ডায় মেতে ওঠেন। ফেসবুক লাইভে এসে নেটিজেনদেরও নিজেদের আড্ডায় শামিল করেন তারা। শাবনূর জানান, ‘পূর্ণিমার অস্ট্রেলিয়া আসার খবর শুনে আমি খুব খুশি হয়েছি। এরপর আমি ওকে হারিকেন জ্বালিয়ে খুঁজেছি।’ তিনি যোগ করেন,‘আমাদের সম্পর্কে মানুষের বাজে ধারণা আছে। সবাই মনে করে, আমাদের মধ্যে দা-কুমড়া সম্পর্ক।’ তার কথার সূত্র ধরে পূর্ণিমা বলেন, ‘আসলে আমাদের মধ্যে ফুলে-ফুলে সম্পর্ক। শাবনূর আপু আমার খুব পছন্দের একজন অভিনেত্রী। আমরা তাকে (শাবনূর) দেখেই ইন্ডাস্ট্রিতে এসেছি। তিনি আমাদের জন্য অনুপ্রেরণা। তিনি আমাদের অভিনয়ের ইনস্টিটিউট। আমরা এখনও অভিনয় করতে গেলে সবার আগে শাবনূর আপুর কথা মনে পড়ে।’প্রসঙ্গত, শাবনূর ও পূর্ণিমাকে একসঙ্গে ‘নিশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’, ‘বলো না ভালোবাসি’, ‘স্বামী-স্ত্রীর যুদ্ধ’ সিনেমায় দেখা গেছে। আবারও একসঙ্গে সিনেমা করার ইচ্ছা প্রকাশ করেছেন তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম