ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
খুলনায় ইটভাটায় যুবককে গুলি করে হত্যা সূর্যগ্রহণ দেখতে স্পেনে উপচে পড়া ভিড়, হুলস্থুল কাণ্ড লঘুচাপ সৃষ্টি: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সৌদির সামরিক অবস্থানে হুতির হামলা, বেশ কয়েকজন হতাহত রাষ্ট্রপতি নির্বাচন: ভোট গ্রহণের জন্য ডাকা হয়েছে সংসদের বৈঠক দক্ষিণ আফ্রিকায় খনির বর্জ্যের স্তূপ ধসে নিহত ১৪ শ্রমিক কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া মহড়ার আগে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া এআই সিস্টেম এড়িয়ে সিভি জমার পরামর্শ গুগলের ৬৫ বলে সেঞ্চুরি করলেন ফ্লিন্টফের ছেলে

পুড়ে যাওয়া তাজরিন ভবনের সামনে নিহতদের শ্রদ্ধা

#

ফয়জুল ইসলাম

২৪ নভেম্বর, ২০২১,  3:26 PM

news image

সাভারে তাজরিন ফ্যাশন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনার বর্ষপূর্তিতে নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছেন আহত শ্রমিক ও নিহতদের স্বজনসহ বিভিন্ন শ্রমিক সংগঠন। বুধবার সকাল ৭টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুরে পুড়ে যাওয়া তাজরিন গার্মেন্টসের ফটকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের পক্ষ থেকে প্রথম শ্রদ্ধা নিবেদন করা হয়। সংগঠনটির সভাপতি সাধারণ সম্পাদক তপন সাহা বলেন,

আজকের এই দিনে প্রথম প্রহরে আমরা তাজরিন গার্মেন্টসে অগ্নিকান্ডে নিহতদের স্মরণর ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছি। বরাবরই মতই এই কর্মসূচিতে শ্রমিকরা অংশ নিয়েছেন। তাজরিন অগ্নিকান্ডের নবম বছরে এসেও আমরা ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবারদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি জানিয়ে আসছি। এছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট ও তদন্তে তাজরিন ফ্যাশনের অগ্নিকান্ডে মালিক দোষী সাব্যস্ত হয়েছে। তারপরও সেই বিচার এত দিনেও পায়নি ক্ষতিগ্রস্তরা। নতুন করে আজকের এই দিনে আমরা আবারো ক্ষতিপূরণ ও পুনর্বাসনসহ মালিক দেলোয়ারের বিচার বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি কামনা করছি। তিনি আরও বলেন, এই দিনটিতে প্রতিবারেই আমাদের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে নানান কর্মসূচি পালন করে থাকি। আজ গাজীপুর ও নিশ্চিন্তপুরে স্মরণসভার আয়োজন করা হয়েছে। ২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন গার্মেন্টসে অগ্নিকান্ডে প্রাণ হারান ১১৪জন শ্রমিক। আহত হন আরও প্রায় দুই শতাধিক শ্রমিক। তবে ঘটনার পর নয় বছর ধরেই নিশ্চিন্তপুরে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে মানবেতর বসবাস করে আসছে ক্ষতিগ্রস্তরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম