ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

পুষ্টিগুণে ভরা সুস্বাদু চিড়ার ডেজার্ট

#

লাইফস্টাইল ডেস্ক

২৮ জানুয়ারি, ২০২৩,  5:50 PM

news image

চিড়া খেতে ভালোবাসেন অনেকে। অনেকের প্রিয় দই-চিড়া, যা পেট ঠাণ্ডা রাখে। চিড়ার ডেজার্ট স্বাস্থ্যের পক্ষে উপকারী। কারণ, এতে ফলসহ নানান উপাদান থাকে। আজ আমরা আপনাদের জানাব, কীভাবে বাসায় সহজে ও স্বাস্থ্যসম্মত উপায়ে চিড়ার ডেজার্ট তৈরি করবেন। চিড়ার ডেজার্টে নানা রকমের ফল থাকে।

যাঁরা ফলবিমুখ, তাঁদের এ প্রক্রিয়ায় ডেজার্ট তৈরি করে দিতে পারেন। তাতে আয়রন ও প্রোটিনের ঘাটতি মিটবে। রেসিপিটি তৈরি করেছেন রন্ধনশিল্পী সোনিয়া সিমরান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে চিড়ার ডেজার্ট রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে।

উপকরণ

১. তরল দুধ

২. কনডেন্স মিল্ক

৩. চিনি

৪. চিড়া

৫. টক দই

৬. কলা

৭. আপেল

৮. বেদেনা

৯. কিসমিস

১০. কাজুবাদাম কুচি

১১. পেস্তাবাদাম কুচি

প্রস্তুত প্রণালি

প্রথমে ফ্রাইপ্যানে তরল দুধ দিন। এতে কনডেন্স মিল্ক ও চিনি দিয়ে রান্না করুন। গ্লাসে লেয়ার করে চিড়া, টক দই, কলা, আপেল, বেদেনা, রান্না করা তরল দুধ, কিসমিস, কাজুবাদাম কুচি ও পেস্তাবাদাম কুচি দিন। এবার পরিবেশন করুন দারুণ স্বাদের চিড়ার ডেজার্ট। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন। সেই সঙ্গে দেখে নিন ছোলার রাইসের রেসিপি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম