ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

পুশইন নয়, প্রপার চ্যানেলে পাঠাতে বলেছি ভারতকে: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

১৭ মে, ২০২৫,  12:39 PM

news image

পুশইন নয়, ভারতে অবস্থানরত বাংলাদেশিদের প্রপার চ্যানেলে পাঠাতে বলা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১৭ মে) সকালে সুন্দরবনের সাতক্ষীরার শ্যামনগর উপজেলা অংশে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বয়েসিং ভাসমান বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) উদ্বোধন শেষে এ কথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে। ভারতের কাছে চিঠিও দেয়া হয়েছে। বলেছি, পুশইন না করে প্রপার চ্যানেলে পাঠাতে।’ ভারতের পুশইনকে উসকানি হিসেবে দেখছেন না জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের পুশব্যাকের চিন্তা নেই। প্রপার চ্যানেলে পাঠাব।’ এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, ‘যেখানেই পুশইনের চেষ্টা হচ্ছে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হচ্ছে।’ পুশইন রোধে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘পুশইনের ফলে জঙ্গি-সন্ত্রাসী দেশে ঢোকার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। এরা যাতে ঢুকতে না পারে সে প্রত্যাশা করব।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম