ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

পুলিশ সুপার হলেন ৩০ কর্মকর্তা

#

নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট, ২০২৪,  4:54 PM

news image

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৩০ জন কর্মকর্তাকে পুলিশ সুপার (এসপি) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মীর আশরাফ আলী, ঢাকা পুলিশ স্টাফ কলেজের কাজী মুহাম্মাদ শাফি ইকবাল, ট্যুরিস্ট পুলিশের মো. নাজমুল হোসেন, সিআইডির ড. মো. আল-মামুনুল আনছারী, রাজশাহী সারদার মোহাম্মদ আবদুল মাবুদ, সিআইডির মোহাম্মদ জাহিদুল হাসান, পিবিআইয়ের মোহাম্মদ ওসমান গণি, ট্যুরিস্ট পুলিশের মোহাম্মদ তাহেরুল হক চৌহান, পিবিআইয়ের মো. আবুল কালাম আযাদ, রংপুর পিটিসির মোহাম্মদ শরীফ উদ্দিন, র‍্যাবের মো. শামীম হোসেন, সিআইডির মো. আসফিকুজ্জামান আকতার, অ্যান্টি টেরোরিজম ইউনিটের রায়হান উদ্দিন খান, রাজশাহী সারদার মো. রেজাউল হক খান ও পুলিশ সদরদপ্তরের আহম্মদ মুঈন। এছাড়া পিবিআইয়ের মো. সারোয়ার জাহান, রেলওয়ে পুলিশের শাহ মমতাজুল ইসলাম, এপিবিএনের শেখ জয়নুদ্দীন, শিল্পাঞ্চল পুলিশের আবুল ফজল মহম্মদ তারিক হোসেন খান, হাইওয়ে পুলিশের মুহম্মদ শামসুল আলম সরকার, টাঙ্গাইল পিটিসির মো. মাহফুজুর রহমান, সিআইডির প্রত্যুষ কুমার মজুমদার, পুলিশ সদরদপ্তরের শামীমা পারভেজ, সিআইডির মো. মারুফাত হুসাইন, নৌ পুলিশের মো. মোরতোজা আলী খান, ট্যুরিস্ট পুলিশের মো. তৌহিদুল আরিফ, নৌ পুলিশের মো. আবু তারেক, সিলেট এসএমপির শাহরিয়ার আল মামুন, সিআইডির মো. জিয়াউদ্দিন আহম্মেদ এবং রংপুর আরআরএফের মো. রেজাউল করিম। প্রজ্ঞাপনে বলা হয়, কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানপত্র প্রেরণ করবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম