ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

পুলিশ সদস্যদের ফুল হাতা শার্ট পরার নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

০১ নভেম্বর, ২০২২,  8:25 PM

news image

ডেঙ্গু প্রতিরোধে পুলিশ সদস্যদের শীতকালীন ইউনিফর্ম (ফুল হাতা শার্ট) পরার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) থেকে দেশব্যাপী এ আদেশ কার্যকর করা হবে। রোববার (৩০ অক্টোবর) বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিক শাখা) মো. আতাউল কিবরিয়ার স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশ দেওয়া হয়। আদেশে বলা হয়েছে,

বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শীত অনুভূত হওয়ায় এবং ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ১ নভেম্বর থেকে ২০২৩ সালের ১৫ মার্চ পর্যন্ত শীতকালীন ইউনিফর্ম পরার নির্দেশ দেওয়া হলো। তবে কোনো ইউনিটের ডিআইজি বা তদূর্ধ্ব কর্মকর্তা যদি মনে করে এসময় (২০২৩ সালের ১৫ মার্চ) বর্ধিত করা প্রয়োজন সেক্ষেত্রে তারা পুলিশ সদর দপ্তরের অনুমোদন নিয়ে শীতকালীন ইউনিফর্ম পরার এসময় বৃদ্ধি করতে পারবেন। সাধারণত পুলিশ সদস্যরা গ্রীষ্মকালীন পোশাক হিসেবে হাফ হাতা জামা পরেন। শীতকালে ফুল হাতা শার্ট, প্রয়োজনে সোয়েটার বা জ্যাকেট পরতে পারবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম