ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

পুলিশের ওপর হামলা নিয়ে ডিএমপি কমিশনারের হুঁশিয়ারি

#

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর, ২০২৫,  12:20 PM

news image

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার সাজ্জাত আলী বলেছেন, পুলিশের ওপর হামলা বাড়তে থাকলে পরিস্থিতির খেসারত জনগণকেই দিতে হবে। এভাবে চলতে থাকলে একসময় নিজের ঘরবাড়ি নিজেদেরই পাহারা দিতে হবে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে গোয়েন্দা বিভাগের সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে বুধাবার (১৯ নভেম্বর) রাতে মিরপুরের পল্লবী থানার সামনে তিনটি ককটেল বিস্ফোরিত হয়। এতে দায়িত্বে থাকা এএসআই নুর ইসলামসহ তিনজন আহত হন। এ ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত হামলা হিসেবে দেখছে পুলিশ। ডিএমপি কমিশনার বলেন, ককটেল মেরে পুলিশ সদস্যকে আহত করা হয়েছে। এতে পুলিশের মনোবল ক্ষতিগ্রস্ত হয়। এমন দুর্বৃত্তায়ন না করার অনুরোধ জানাই। এতে শেষ পর্যন্ত সবাই ক্ষতিগ্রস্ত হবেন। গত ১৬ নভেম্বর এক বেতার বার্তায় গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা বা ককটেল নিক্ষেপের মতো নাশকতায় জড়িত হলে আইন অনুযায়ী গুলি চালানোর নির্দেশ দেন ডিএমপি কমিশনার। এ বিষয়ে তিনি আরও বলেন, নাশকতা করলে গুলি করার ক্ষমতা পুলিশ আইনে আছে। ককটেল মেরে নাশকতা হলে আইনের কঠোর প্রয়োগের নির্দেশনা দেওয়া আছে। পুলিশ বলছে, রাজধানীতে সাম্প্রতিক ধারাবাহিক হামলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম