ঢাকা ১৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

পুলিশের অনুমতি না পেয়ে জামায়াতের কর্মসূচি পরিবর্তন

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জুন, ২০২৩,  8:41 PM

news image

পূর্বঘোষণা অনুযায়ী আজ সোমবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করার কথা ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর। কিন্তু এদিন পুলিশ অনুমিত না দেওয়ায় সংঘাত এড়াতে কর্মসূচি পরিবর্তন করেছে দলটি। সোমবার (৫ জুন) জামায়াতের কেন্দ্রীয় নেতা মতিউর রহমান আকন্দ এক সংবাদ সম্মেলনে দলের কর্মসূচি পরিবর্তনের ঘোষণা দেন। তিনি বলেন, আজ সোমবার আমাদের বিক্ষোভ কর্মসূচি পালনের কথা থাকলেও পুলিশের অনুমতি না পাওয়ায় আগামী শনিবার (১০ জুন) ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে জামায়াত। ওই দিন বেলা ২টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। মতিউর রহমান আকন্দ বলেন, সোমবার কর্মদিবস ও অফিস-আদালত সবকিছু খোলা থাকার যুক্তি দেখিয়ে পুলিশ আমাদের কর্মসূচি পালনের অনুমতি দেয়নি, তাই আজকের কর্মসূচি স্থগিত করে আগামী শনিবার সাপ্তাহিক ছুটির দিন ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে জামায়াত। জামায়াতকে সমাবেশ ও মিছিলের অনুমতি না দেওয়ার কথা জানিয়ে গতকাল রোববার ঢাকা মহানগর পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জানমালের নিরাপত্তা ও অফিস–আদালত খোলা থাকায় ৫ জুন জামায়াতকে বিক্ষোভ মিছিলের অনুমতি দেওয়া হচ্ছে না। তবে পুলিশের নিষেধ অমান্য করে আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটিয়ে সমাবেশ করতে চাইলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে। পুলিশের এমন ঘোষণার পরও কর্মসূচি পালনের ব্যাপারে অনড় ছিল দলটি। তবে আজ দলটি তাদের সিদ্ধান্ত থেকে সরে এল। পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিন আগামী শনিবার তাদের কর্মসূচি পালনের ঘোষণা দিল। জামায়াতের দায়িত্বশীল একাধিক নেতা জানায়, জামায়াত শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক ও আইনের প্রতি শ্রদ্ধাশীল দল। তাই সংঘাত এড়াতে কর্মসূচি পালন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু প্রশাসন বলেছে যে, কর্মদিবসে নয়, ছুটির দিন হলে অনুমতি দেবে; তাই আমরা আজ কর্মসূচি পালন না করে ছুটির দিনে বিক্ষোভের অনুমতি চাইব। প্রসঙ্গত, দ্রব্যমূল্য বৃদ্ধি, দলের আমিরের মুক্তিসহ বেশ কিছু দাবিতে সম্প্রতি বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেয় জামায়াত। এ বিষয়ে অনুমতি নিতে গত সোমবার দলটির চার সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয়ে গেলে তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে কয়েক ঘণ্টা পর তাদের ছেড়ে দেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম