ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

পুলিশকে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে : রাষ্ট্রপতি

#

নিজস্ব প্রতিবেদক

১৭ অক্টোবর, ২০২২,  4:48 PM

news image

রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে গতকাল রোববার সন্ধ্যায় নবনিযুক্ত আইজিপির সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পুলিশকে সেবার মনোভাব নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, পুলিশকে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে, জনগণের আস্থা অর্জন করতে হবে। গতকাল রোববার সন্ধ্যায় বঙ্গভবনে পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই নির্দেশনা দেন তিনি। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে জানান, নতুন আইজিপিকে স্বাগত জানিয়ে রাষ্টপতি বলেন, পুলিশকে সব সময় সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। সাক্ষাৎকালে নতুন আইজিপি দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতির সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম