ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ খুব স্বল্প সময়ের মধ্যে লোডশেডিং কমে আসবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা রানা প্লাজা ভবন নির্মাণে দুর্নীতি, সোহেল রানাসহ ৮ জনের রায় আজ অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন হেড-মার্শ, বাদ লাবুশেন বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী দুই ঘণ্টা পর সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল স্বাভাবিক রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২ পরিস্থিতির কারণে বড় ঋণখেলাপিদের ছাড় বাংলাদেশ ব্যাংকের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী

পুরোদমে চলছে ঈদ মিছিলের প্রস্তুতি: আসিফ মাহমুদ

#

নিজস্ব প্রতিবেদক

২৭ মার্চ, ২০২৫,  5:32 PM

news image

এবারের ঈদ উদযাপনে রাজধানীতে ফিরিয়ে আনা হচ্ছে সুলতানি আমলের ঈদ মিছিল। পুরোদমে সেই ঈদ মিছিলের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।  বুধবার (২৬ মার্চ) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি। রাজধানীবাসী সবাইকে এ ঈদ মিছিলে অংশগ্রহণের আহ্বান জানিয়ে পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, পুরোদমে চলছে ঈদ মিছিলের প্রস্তুতি। সময় স্বল্পতা স্বত্বেও দিনরাত কাজ করে যাচ্ছে স্থানীয় সরকার বিভাগ, সংস্কৃতি মন্ত্রণালয় এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন। মিছিলে আসছে ঐরাবতও, আপনি আসছেন তো?

 এর আগে, রোববার (২৩ মার্চ) ঢাকায় নগর ভবনের বুড়িগঙ্গা সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আয়োজনে রাজধানীর উত্তর এলাকার মানুষের জন্য আগারগাঁওয়ের বাণিজ্য মেলার পুরাতন মাঠে অনুষ্ঠিত হবে ঈদ জামাত। সেখানে ঈদের নামাজে একসঙ্গে অংশ নিবেন কয়েক লাখ মানুষ। ঈদের নামাজ শেষে সুলতানি ও মোঘল আমলের রীতি অনুযায়ী থাকবে ঈদের আনন্দ মিছিল। এ ছাড়াও আওয়ামী লীগ সরকার-পরবর্তী সময়ে ঈদ আনন্দকে নতুন ও সুন্দরভাবে আয়োজন করতে থাকবে ঈদ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উপদেষ্টা আরও বলেন, আমাদের ঐতিহ্যবাহী জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। কিন্তু এ ময়দানে মোহাম্মদপুর, মিরপুর ও উত্তর ঢাকার লোকজন আসতে পারে না। তাই উত্তর সিটির উদ্যোগে এ আয়োজন। সেখানে ঈদের আনন্দ মিছিল ও ঈদ মেলায় দক্ষিণ সিটির লোকজনও নামাজ শেষে অংশ নিতে পারবেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায় একটি জামাত অনুষ্ঠিত হবে। সেখানে একসঙ্গে কয়েক লাখ মানুষ নামাজে অংশ নিতে পারবেন। নারীদের নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। আর ঈদের আনন্দ মিছিলকে ঐতিহ্যবাহী করতে সেখানে হাতি, ঘোড়ার সঙ্গে ব্যান্ড পার্টির অংশগ্রহণ থাকবে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম