ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬ খেলাপি ঋণের ৭২ শতাংশ দুর্বল ১০ ব্যাংকে ডেঙ্গুর লাগামহীন প্রকোপ এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ ২০২৯ সাল পর্যন্ত চলতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পের উপদেষ্টাদের সতর্কবার্তা রেলের প্রধান আয়ও থমকে গেছে ইঞ্জিনসংকটে

পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন

#

নিজস্ব প্রতিবেদক

০৫ ফেব্রুয়ারি, ২০২৪,  5:38 PM

news image

রাজধানীর পুরান ঢাকায় একটি জুতা তৈরির কারখানায় আগুন লেগেছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে মাহুতটুলি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, পুরান ঢাকার মাহুতটুলি তারা মসজিদের পাশে একতলা ভবনের নিচতলায় থাকা একটি জুতার কারখানায় সকাল ৯টার কিছু সময় পর আগুন লাগে। পরে ৯টা ২০ মিনিটে খবর পেয়ে ৯টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম