ঢাকা ১৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমনা পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত নরসিংদীতে পানিতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু আবু সাঈদের রক্তের দায় এখনো শোধ হয়নি: চরমোনাই পীর জিয়াউর রহমান হত্যা: পলাতক মেজর মোজাফফর আটক তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট যেভাবে হজে যাবেন প্রবাসী বাংলাদেশিরা কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা সরকারের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী

পুরান ঢাকার কেমিক্যাল গোডাউনের সংখ্যা জানতে চান হাইকোর্ট

#

নিজস্ব প্রতিবেদক

০১ ফেব্রুয়ারি, ২০২২,  4:03 PM

news image

রাজধানীর পুরান ঢাকার যেসব ভবনে কেমিক্যাল গোডাউন, দোকান ও কারখানা আছে সরকারের কাছে তার একটি তালিকা চেয়েছেন হাইকোর্ট। আগামী ১৭ এপ্রিলের মধ্যে এই তালিকা আদালতে জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত। একটি রিটের পরিপ্রেক্ষিতে আদালত মুন্সীগঞ্জ, শ্যামপুর ও টঙ্গীতে স্থায়ী ও অস্থায়ী কেমিক্যালপল্লী স্থাপনের অগ্রগতি জানতে চেয়েছেন। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একই সময়ের মধ্যে এ সংক্রান্ত একটি প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) এ নির্দেশনা দেওয়া হয়।

রিট আবেদনকারীর আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ২০১৯ সালে চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর কেমিক্যাল গুদাম ও কারখানাগুলো পুরান ঢাকা থেকে স্থানান্তরের জন্য ঢাকার শ্যামপুর ও গাজীপুরের টঙ্গীতে ছয় একর করে জমি বরাদ্দ দেওয়া হয়। তবে, ক্যামিকেল পল্লী প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই। চুড়িহাট্টা অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে একটি রুলও জারি করেছেন আদালত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা ব্যাখ্যা করতে বলা হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) দায়ের করা রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ আদালতের কাছে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে এই রুল জারি করেন। শিল্প, পরিবেশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, রাজউক চেয়ারম্যান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক, ঢাকা জেলা প্রশাসক এবং ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশনা ও রুলের জবাবদিহি করতে বলা হয়েছে বলে জানান আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম