ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

পিরোজপুরে বঙ্গমাতার নামে সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৪ সেপ্টেম্বর, ২০২২,  6:57 PM

news image

পিরোজপুরের কচা নদীর ওপর নির্মিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ চীন-মৈত্রী সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৪ সেপ্টেম্বর) সকালে গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বঙ্গমাতা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।  এ সেতু উদ্বোধনের মধ্য দিয়ে বরিশালের সঙ্গে খুলনা বিভাগের নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ স্থাপন হলো। পূরণ হলো দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি কোটি মানুষের আরও একটি স্বপ্ন। সেতুটি উদ্বোধনে দক্ষিণাঞ্চলের সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগের এক নবদিগন্ত উন্মোচিত হলো। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় সেতুটি ঘিরে কচা নদীর দুই তীরের মানুষ উচ্ছ্বাসে ভাসছে। সেতু উদ্বোধনের মধ্য দিয়ে সাধারণ মানুষের ভোগান্তির পরিসমাপ্তি ঘটবে। বাঁচবে ফেরি পারাপারের সময়। সেতুর প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী মাসুদ মাহামুদ বলেন, এ সেতু নির্মাণের ফলে পিরোজপুর সদর ও কাউখালী উপজেলার মধ্যবর্তী কচা নদী দিয়ে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কটি এখন সংযুক্ত হলো।  ৯৯৮ মিটার দৈর্ঘ্য ও ১৩ দশমিক ৪০ মিটার প্রস্থের সেতুটি ২০১৮ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী সেতু নির্মাণকাজের উদ্বোধন করেন। একই বছরের ১৮ জুলাই সেতুর কাজ শুরু করে চায়না রেলওয়ে ১৭ ব্যুরো গ্রুপ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। ১০টি পিয়ার এবং ৯টি স্প্যান বিশিষ্ট সেতুটি নির্মাণ খরচ ৮৯৮ কোটি টাকা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম