ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনো মন্ত্রণালয়কে জানায়নি ইসি

পিন নম্বর ছাড়াই সব কার্ডে লেনদেনের সুযোগ

#

নিজস্ব প্রতিবেদক

০২ ফেব্রুয়ারি, ২০২৩,  9:20 PM

news image

এখন থেকে পিন নম্বর ছাড়াই সব ধরনের কার্ডে ৫ হাজার টাকা পর্যন্ত স্পর্শহীন লেনদেন করা যাবে। আগে শুধু ক্রেডিট কার্ডে পিন ছাড়া স্পর্শহীন লেনদেন করার সুযোগ ছিল। এখন থেকে সব ধরনের কার্ডে লেনদেন করা যাবে। ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্তের ফলে কার্ডের পিন ছাড়াও যে কেউ পাঁচ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন।বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ বিষয়ে নির্দেশনা দিয়ে বুধবার (১ ফেব্রুয়ারি) সার্কুলার জারি করেছে। এ সিদ্ধান্তের ফলে ডিজিটাল লেনদেন আগের চেয়ে অনেক সহজ হবে। সার্কুলারে বলা হয়েছে, ক্রেডিট কার্ড ছাড়াও ডেবিট ও প্রিপেইড কার্ডে এখন থেকে পিন ছাড়া স্পর্শহীন লেনদেন করতে পারবেন সব ব্যাংকের গ্রাহকেরা। একবারে লেনদেন করা যাবে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম