ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি চাহিদার চেয়ে ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি সার মজুদ যে কারণে হঠাৎ রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফের প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা রাষ্ট্রপতি হয়ে প্রথমবার সিলেটে মির্জা ফখরুল ইসলাম মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড রেডিক্যাল ক্রপ সায়েন্স এর প্রথম পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই সরকারের প্রধান অঙ্গীকার: প্রধানমন্ত্রী

পিকনিকের বাস উল্টে নিহত এক, হাসপাতালে ৩০

#

নিজস্ব প্রতিনিধি

০৮ মার্চ, ২০২৩,  8:05 PM

news image

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় পিকনিকে যাওয়ার পথে বাস উল্টে হিমেল শেখ (১০) এক মাদরাসাছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রায় ৩০ জন। বুধবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলার লক্ষ্মীপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে মুক্তাগাছার একটি মাদরাসা থেকে শিক্ষক-শিক্ষার্থীসহ একটি বাস নেত্রকোনার দুর্গাপুরে পিকনিকের জন্য যাচ্ছিল। পরে সকাল আনুমানিক ১০টার দিকে লক্ষ্মীপুর বাজারের কাছাকাছি পৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে দ্রতগামী বাসটি সড়কের পাশে পড়ে গিয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই হিমেল নিহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। দুর্গাপুর থানার ইনচার্জ শিবিরুল আলম জানান, বুধবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম