ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

পিকআপ ভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

#

নিজস্ব প্রতিবেদক

২১ সেপ্টেম্বর, ২০২৩,  5:59 PM

news image

গাজীপুরের কালিয়াকৈরে পিকআপ ভ্যানের ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় পিকআপ ভ্যান ও চালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা সিপি কারখানার সামনে ডিউটিকালে এ ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন (৫৮) টাঙ্গাইল জেলার বাসিন্দা। তিনি জেলা পুলিশের (টিএসআই) সদস্য ছিলেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার সিপি কারখানার সামনে জেলা পুলিশের তিন সদস্য ডিউটি অবস্থায় একটি পিকআপ ভ্যানকে থামানোর সংকেত দেন। কিন্তু পিকআপ ভ্যানটি আরও দ্রুত পালিয়ে যাবার চেষ্টাকালে ওই পুলিশ সদস্যকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা জামালকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল নিয়ে গিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পিকআপভ্যান ও চালক আটক করা হয়েছে। গাজীপুর জেলার পল্লীবিদ্যুৎ ট্রাফিক অফিসের (টিএসআই প্রশাসন) নাসির উদ্দিন ভূঁইয়া জানান, ওই ঘটনায় গাড়িটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে দেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম