ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধ: বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে মরিয়ামের বাবাকে ঠিকাদারি লাইসেন্স করে দেন গাজী নজরুল দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘নউল’ রাজধানীতে গ্যাস বিস্ফোরণে স্বামী-ভাগ্নির পর ফাহিমার মৃত্যু সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পিআর নিয়ে তর্ক-বিতর্ক পার্লামেন্টে গিয়ে হবে : মির্জা ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

১৫ অক্টোবর, ২০২৫,  1:58 PM

news image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর নিয়ে তর্ক-বিতর্ক পার্লামেন্টে গিয়ে হবে। যেসব মতে দলগুলো একমত সেগুলো জুলাই সনদে স্বাক্ষর হবে। বাকি মতের জন্য গণভোট হবে। বুধবার (১৫ অক্টোবর) সকালে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর স্কুল মাঠে মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, দেশটাকে বাঁচান, বিভাজন সৃষ্টি করবেন না৷ গণভোট আর পিআর ছাড়া নির্বাচন হবে না—এসব দাবি করে তারা নির্বাচনটা পণ্ড করতে চায়। দয়া করে নির্বাচন নিয়ে এসব অস্থিরতা কাটান। আর হিংসার রাজনীতি চাই না৷ হিন্দু-মুসলিমের বিভেদ চাই না৷ সবাই মিলে শান্তিতে থাকতে চাই। তিনি আরও বলেন, অতীতে সরকারে ছিলাম তাই সরকার কীভাবে পরিচালনা করতে হয় জানি আমরা। বিএনপি নির্বাচিত হলে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। স্বাস্থ্য-শিক্ষা খাতকে গুরুত্ব দেওয়া হবে। কৃষকদের সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া হবে। নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব৷ বিভাজন আমরা সৃষ্টি করতে চাই না। জনগণ যাকে ভোট দেবে তিনি নির্বাচিত হবেন। আর ভাগাভাগি করিয়েন না, দেশটার ক্ষতি করিয়েন না। একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের মধ্যে থাকতে চাই। আমি আপনাদের ছেড়ে যায়নি। ভুলে যাবেন না, মার্কাটা হল ধানের শীষ। এ সময় বিএনপির জেলা সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম