ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে ভোট, সিদ্ধান্ত নেবে দলগুলোই: শফিকুল আলম

#

নিজস্ব প্রতিবেদক

২১ সেপ্টেম্বর, ২০২৫,  8:30 PM

news image

পিআর পদ্ধতি নিয়ে সরকারের কম কথা বলাই ভালো বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন-তার সিদ্ধান্ত নিবে রাজনৈতিক দলগুলো। সরকারের এ বিষয়ে কম কথা বলাই ভালো। রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এক সম্মেলন কক্ষে গবেষণা সংস্থা ইনোভেশনের জরিপের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে অংশ নিয়ে প্রেস সচিব এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, জরিপের পরিসংখ্যানই বলছে সরকারের ওপর জনগণের আস্থা আছে। জরিপে ৯৫ শতাংশ মানুষ ভোট দিতে চাওয়া মানে সামনের নির্বাচন হবে ইনক্লুসিব নির্বাচন। বাংলাদেশের কারো সাধ্য নাই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। সবাই ভোট দিতে আসলে ভোটটা ভালো হতে বাধ্য। এর আগে, আসন্ন নির্বাচন নিয়ে ইনোভেশনের জরিপ প্রকাশ করা হয়। এতে বলা হয়, দেশে আগামী নির্বাচনে পিআর সিস্টেম নিয়ে জানেই না ৫৬ শতাংশ মানুষ। পিআর চায় ২১.৮ শতাংশ এবং চায় না ২২.২ শতাংশ। জরিপে অংশ নেয় ১০ হাজার ৪১৩ জন। এতে ৬৯.৯ শতাংশ উত্তরদাতা মনে করেন অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সক্ষম হবে। তবে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়গুলো নির্বাচন আয়োজনের সক্ষমতার বিষয়ে তুলনামূলক কম ইতিবাচক মনোভাব পোষণ করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম