ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইরানের হামলায় চীনা স্যাটেলাইট ছবি ব্যবহারের অভিযোগ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে পোস্টাল ভোটের নিবন্ধন শুরু জি-৭কে ‘তথাকথিত’ উল্লেখ করে ব্রিকসের অর্থনৈতিক শক্তির বন্দনায় পুতিন রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর নতুন পে স্কেলে বেতন নির্ধারণ হবে অনলাইনে, দিতে হবে যেসব তথ্য সমাজ থেকে সব অপরাধ মুছে দেবে বিএনপি: রিজভী আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন আতঙ্ক কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের মধ্যে, কেন্দ্রীয় ব্যাংকের স্বস্তি

পাহাড়ের পাদদেশে অবৈধ ৫ ইটভাটা-গুড়িয়ে দিল জেলা প্রশাসন

#

নিজস্ব প্রতিনিধি

০৭ সেপ্টেম্বর, ২০২২,  8:37 PM

news image

মহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী  গত( ৬ সেপ্টেম্বর)মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত সময়ে  চট্টগ্রাম জেলার সাতকানিয়া-বাঁশখালী সীমানা এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসন চট্টগ্রাম কর্তৃক এনফোর্সমেন্ট ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ অভিযানে সাতকানিয়া উপজেলার চুড়ামনি এলাকায় পাহাড়ের পাদদেশে অবস্থিত মেসার্স হযরত আলী ব্রিকস ম্যানুফ্যাকচারারস, মেসার্স মা ব্রিকস ফিল্ড এবং বিসমিল্লাহ ব্রিকস কোম্পানি এর ইট, কিলন ও চিমনি ভেংগে গুড়িয়ে দেওয়া হয়।

এসকল ভাটার বৈধ লাইসেন্স এবং পরিবেশের ছাড়পত্র ব্যতিরেকেই অবৈধভাবে পাহাড়ের পাদদেশে অবস্থিত ইটভাটাগুলো পাহাড় কেটে ভাটা পরিচালনা করে আসছিল। এরপর পার্শবর্তী  বাঁশখালী উপজেলার লটমনিতে অবস্থিত মেসার্স চৌধুরী ব্রিকস ওয়ার্কশপ এবং মেসার্স জামাল ব্রিকস ম্যানুফ্যাকচারারস এ অভিযান চালিয়ে ইট, কিলন এবং চিমনি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। উক্ত অভিযানে জেলা প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করে পরিবেশ অধিদপ্তর, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্সের সদস্যরা। উক্ত মোবাইল কোর্টের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট  প্লাবন কুমার বিশ্বাস। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট জানান, জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম