ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

পাসপোর্ট সূচকে ৫ ধাপ এগোল বাংলাদেশ

#

নিজস্ব প্রতিবেদক

১২ জানুয়ারি, ২০২২,  11:47 AM

news image

শক্তিশালী পাসপোর্টের তালিকায় পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশ। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনারসের সম্প্রতি প্রকাশিত সূচকে এ তথ্য উল্লেখ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ১০৩তম অবস্থানে রয়েছে লিবিয়া ও কসোভো। এখন বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া ৪০টি দেশে ভ্রমণ করতে পারেন। সর্বশেষ গত বছরের অক্টোবরে এ পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০৮তম। 

এক যুগের বেশি সময় ধরে এ বিষয়ে গবেষণা ও সূচক প্রকাশ করে আসছে দ্য হেনলি অ্যান্ড পার্টনারস। কোন দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়াই কতটি দেশে যাওয়া যায়, মূলত তার ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এ সূচক তৈরি করা হয়। তিন মাস অন্তর এ সূচক প্রকাশ করে হেনলি অ্যান্ড পার্টনারস। সর্বশেষ প্রকাশিত পাসপোর্ট সূচকে দক্ষিণ এশিয়ার দুটি দেশ বাংলাদেশের পেছনে অবস্থান করছে। এর মধ্যে পাকিস্তান ১০৮তম ও নেপাল ১০৫তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের। দেশটির পাসপোর্টধারীরা আগামী ভিসা ছাড়া ৮৮টি দেশে ভ্রমণ করতে পারেন। বর্তমানে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হচ্ছে জাপানের। জাপানের সঙ্গে শীর্ষে রয়েছে সিঙ্গাপুরও। দেশ দুটির নাগরিকেরা আগাম ভিসা ছাড়াই ১৯২টি দেশে ভ্রমণ করতে পারবেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম