ঢাকা ১৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম এসএসসি পরীক্ষা ঘিরে অহেতুক আতঙ্ক সৃষ্টি করা যাবে না: শিক্ষামন্ত্রী ৩১ দফা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে বিএনপি: ডা. শফিকুর রহমান ডিএসসিসির উদ্যোগে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন কৃষক কার্ডে যুক্ত হবে নতুন নতুন সেবা: কৃষিমন্ত্রী রাজধানীর যানজট নিরসনে ১১ প্রস্তাবনা হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে হাম প্রতিরোধে গলিতে গলিতে প্রচারণা চালাতে হবে: স্বাস্থ্যমন্ত্রী শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

পাল্টে ফেলা হলো বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম

#

নিজস্ব প্রতিবেদক

০৩ মার্চ, ২০২৫,  3:45 PM

news image

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম সংবলিত বিভিন্ন স্থাপনার মতো এবার তার নামে রাখা দেশের একমাত্র স্যাটেলাইটটিরও নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। এ পরিবর্তনের ফলে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এখন বাংলাদেশ স্যাটেলাইট-১।  সোমবার (৩ মার্চ) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে সরকারের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে। মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) করার প্রস্তাব মাননীয় প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন। এমতাবস্থায়, এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এর আগে, উপদেষ্টা পরিষদের বৈঠকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্রের আমূল সংস্কারের লক্ষ্য নিয়ে গত ৮ আগস্ট দায়িত্ব নেয় শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এরপর গত সাড়ে ছয় মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নাম সংবলিত বহু স্থাপনার নাম পরিবর্তন করেছে বর্তমান সরকার। সে ধারাবাহিকতায় এবার দেশের একমাত্র স্যাটেলাইটটিরও নাম পাল্টে গেল। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম