ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ নভেম্বর, ২০২৫,  5:03 PM

news image

রাশিয়া পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, সম্ভাব্য পারমাণবিক পরীক্ষার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের উপর কাজ করছে মস্কো। ল্যাভরভ বলেন, “৫ নভেম্বর নিরাপত্তা পরিষদের সভায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের বিষয়ে, এটি বাস্তবায়নের জন্য গৃহীত হয়েছে এবং এটি নিয়ে কাজ করা হচ্ছে। জনগণকে ফলাফল সম্পর্কে অবহিত করা হবে।” গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট আকস্মিকভাবে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র পুনরায় শুরুর নির্দেশ দিয়েছিলেন। তার এই ঘোষণার প্রতিক্রিয়ায় পুতিন রাশিয়ার পারামাণবিক অস্ত্র পরীক্ষার আদেশ দেন। ল্যাভরভ জানিয়েছেন, ট্রাম্পের আদেশ সম্পর্কে রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনও স্পষ্ট বার্তা পায়নি। গত কয়েক সপ্তাহে রাশিয়া-মার্কিন সম্পর্কের তীব্র অবনতি ঘটেছে। ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে অগ্রগতির অভাবের কারণে ট্রাম্প হতাশ হয়ে পুতিনের সাথে একটি পরিকল্পিত শীর্ষ সম্মেলন বাতিল করেছেন। এছাড়া জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর প্রথমবারের মতো রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন তিনি। সূত্র: তাস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম