ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

পান্তকে স্টুপিড বললেন গাভাস্কার

#

স্পোর্টস ডেস্ক

২৯ ডিসেম্বর, ২০২৪,  4:42 PM

news image

অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন টেস্টে রিশাভ পান্তের আউট হওয়ার ধরনে বেজায় চটেছেন ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট ছুঁড়ে আসায় এই কিপার-ব্যাটসম্যানকে ‘স্টুপিড’ বলেছেন ভারতের ব্যাটিং গ্রেট। ৫ উইকেটে ১৬৪ রানে শনিবার তৃতীয় দিনের খেলা শুরু করেছিলেন পন্ত ও রবীন্দ্র জাদেজা। আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিতে থাকেন পান্ত। কিন্তু নিজের ইনিংস বেশি বড় করতে পারেননি বাঁহাতি এই ব্যাটসম্যান। ৫৬তম ওভারে বোল্যান্ডকে স্কুপ করে ধরা পড়েন ডিপ থার্ড ম্যানে। পান্ত ওভাবে আউট হওয়ার সময়ই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান এবিসি রেডিওতে ধারাভাষ্য দেওয়া গাভাস্কার। ক্ষুব্ধ কণ্ঠে পান্তকে ভারতের ড্রেসিং রুমেই যেতে মানা করেন তিনি। তিনি বলেন, স্টুপিড, স্টুপিড, স্টুপিড। ওই জায়গায় দুজন ফিল্ডার ছিল, আগের শটটি মিস করার পরও তুমি ওখানে মারতে গেলে। দেখো কোথায় ধরা পড়েছ, ডিপ থার্ড ম্যানে। এটা স্রেফ উইকেট ছুঁড়ে দেওয়া। দলের এই অবস্থায়,(এমন শট) সেটা কখনোই ঠিক নয়। গাভাস্কার আরও বলেন, পরিস্থিতিটা বুঝতে হবে। বলা যাবে না, এটাই আমার স্বাভাবিক খেলা। আমি দুঃখিত, এটি তার স্বাভাবিক খেলা নয়। এটা একটা স্টুপিড শট। এটা দলকে খুব খারাপ অবস্থায় ঠেলে দেওয়া!

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম