ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

পানি কমতে থাকায় ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন

#

নিজস্ব প্রতিনিধি

০৩ জুলাই, ২০২২,  4:59 PM

news image

আরও উন্নতি হয়েছে সিলেট-সুনামগঞ্জসহ সারাদেশের বন্যা পরিস্থিতির। সেইসাথে বাড়ছে পানিবাহিত রোগবালাই। পানি কমতে থাকায় বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন। পানি কমায় সিলেটের জকিগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, ওসমানীনগর, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে অনেক বানভাসি ঘরে ফিরেছেন। কিন্তু সেখানে থাকার উপায় নেই। নতুন চ্যালেঞ্জ ঘর মেরামত। সাথে খাবারের জন্য হাহাকার। অনেকে এখনও আছেন আশ্রয়কেন্দ্রে। একই চিত্র সুনামগঞ্জে। তিস্তা-ধরলার পানি কমায় উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতিরও উন্নতি হয়েছে। বানভাসিরা লেগেছেন ঘর মেরামতে। তবে কোথাও কোথাও দেখা দিয়েছে ভাঙন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম