ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ সিভিল সার্জন ডা. আব্দুস সালামের নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরু: ইসি মাছউদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার রায় কাল ঢাকার দুই প্রান্তকে যুক্ত করতে আসছে নতুন মেট্রোরেল লাইন উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার এশার নামাজ পড়ে ফজরে এসে মুসল্লিরা দেখেন মসজিদ বিলীন পদ্মায় ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

পাথরঘাটায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

#

নিজস্ব প্রতিনিধি

০১ জানুয়ারি, ২০২৩,  6:47 PM

news image

বরগুনার পাথরঘাটায় পারিবারিক কলহের জেরে দুই সন্তানের জননী মোসা. সাবিনা বেগম ফুর্তি (২৮) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (১ জানুয়ারি) ভোরের দিকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। সাবিনা কাকচিড়া ইউনিয়নের বাইনতলা এলাকার কামাল ফরাজীর মেয়ে ও নাচনাপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সিদ্দিক হাওলাদারের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছে পাথরঘাটা থানা পুলিশ। পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে ঘুমাতে যায় সাবিনা। ফজরের নামাজ শেষে তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। পরে বাড়ির পেছনের আম বাগানে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাওয়া যায়। পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করতে পারে বলে ধারণা পরিবারের সদস্যদের। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ শাহ আলম হাওলাদার বলেন, ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম