ঢাকা ১৯ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল, হাজারো মানুষের বিক্ষোভ তহবিলের ওপর অনেক চাপ তৈরি হওয়ায় তেলের দাম বাড়ানো হয়েছে: অর্থমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু সাতক্ষীরায় ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশু পাবে হামের টিকা অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে: নাহিদ ইসলাম জ্বালানি তেলের দাম বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ দেশে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে: জ্বালানি মন্ত্রী টসের দু-এক সেকেন্ড আগে জানতে পারি আমি খেলব: শরিফুল হজ ঘিরে সৌদির নতুন সতর্কবার্তা

পাটুরিয়া ঘাটে ফেরি পারের অপেক্ষায় ৭০০ ট্রাক

#

নিজস্ব প্রতিবেদক

২২ মে, ২০২২,  12:26 PM

news image

পাটুরিয়া ঘাট এলাকায় প্রায় ৭০০ ট্রাক পারের অপেক্ষায় রয়েছে। নৌরুটটিতে ফেরি স্বল্পতা ও পদ্মা-যমুনা নদীতে দ্রুত পানি বৃদ্ধি, প্রচণ্ড স্রোত ও যানবাহন বেড়ে যাওয়ার কারণে রোববার সকালে এ সংকট দেখা দিয়েছে। এ রুটে চলাচলরত ১৯টি ফেরির মধ্যে সন্ধ্যা মালতীসহ তিনটি ফেরি বিকল হয়ে পড়ে থাকায় ১৬টি দিয়ে যানবাহন পারপার করা হচ্ছে। কিন্তু স্রোতের কারণে সেগুলোরও চলাচলে সময় বেশি লাগছে। এতে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। স্বাভাবিক সময়ে ফেরি চলাচল করতে সময় লাগত মাত্র ২৫ থেকে ৩০ মিনিট। এখন লাগছে প্রায় এক ঘণ্টা। অনেক সময় আবার ঘাটে ভিড়তেই পারছে না স্রোতের কারণে। নদীতে দ্রুত পানি বৃদ্ধির কারণেও একই সমস্যা হচ্ছে।

পাটুরিয়া ঘাট এলাকায় যানজট দেখা দেওয়ায় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও কোচ পারাপার করায় পণ্যবাহী ট্রাক চালকদের ঘাটেই পড়ে থাকতে হচ্ছে। ঢাকার গাজীপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী ট্রাকচালক ইমাম হোসেন জানান, তিনি গত শুক্রবার রাতে পটুরিয়াঘাটে আসেন। কিন্ত ফেরি স্বল্পতা ও নদীতে স্রোতের কারণে ফেরি চলাচলে সময় বেশি লাগছে। তাই ঘাটে যানজটের কারণে রোববার সকাল ৮টা পর্যন্ত অপেক্ষায় থেকেও ফেরির টিকিট পাননি। ঢাকার মতিঝিল থেকে ছেড়ে আসা যশোরগামী ট্রাকচালক রাজ্জাক মোল্লা জানান, গত শনিবার সকালে পাটুরিয়া ঘাটে আসেন। কিন্ত আজ সকাল সাড়ে ৮টা পর্যন্ত অপেক্ষায় থেকেও ফেরির টিকিট পাননি। এ রকম প্রায় ৭০০ ট্রাক পারের অপেক্ষায় রয়েছে। আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম খালেদ নেওয়াজ জানান, এ রুটে ফেরি স্বল্পতা ও নদীতে প্রচণ্ড স্রোতের কারণে ফেরি চলাচলে সময় বেশি লাগছে। এ কারণে ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছে। আরিচা অফিসের বিআইডব্লিউটিসির নির্বাহী প্রকৌশলী রুবেলুজ্জামান জানান, এ রুটে চলাচলকারী বেশির ভাগ ফেরি দীর্ঘদিনের পুরানো। এ কারণে ফেরিগুলো স্রোতের সঙ্গে সেভাবে পাল্লা দিতে পারছে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম