ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

#

নিজস্ব প্রতিবেদক

২৩ ডিসেম্বর, ২০২১,  4:17 PM

news image

নয় ঘণ্টা বন্ধ থাকার পর মা‌নিকগ‌ঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ১২টার পর থেকে বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে শুরু হয় ফেরি চলাচল। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল এ তথ্য জানিয়েছেন। মহিউদ্দিন রাসেল জানান,

গতকাল সন্ধ্যার পর থে‌কে ঘাট এলাকায় কুয়াশার তীব্রতা বাড়‌তে থাকে। পরে পদ্মায় কুয়াশার ঘনত্ব বাড়লে দিবাগত রাত সোয়া ১২টার দিকে দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করা হয়। পরে আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দি‌কে কুয়াশার তীব্রতা কে‌টে গে‌লে ফেরি চলাচল শুরু হয়। এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় পারাপারের জন্য বেশ কিছু সংখ্যক যানবাহনকে অপেক্ষা করতে দেখা গেছে। তবে, অগ্রাধিকার ভিত্তিতে ছোট ছোট প্রাইভেটকার ও দূরপাল্লার বাসগুলো আগে পারাপারের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। ফেরি চলাচল শুরু হ‌লে যানবাহ‌নের চালকসহ সহকারী ও সাধারণ যাত্রী‌দের ম‌ধ্যে স্ব‌স্তি ফি‌রে আসে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম