ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৪ ডিসেম্বর, ২০২৫,  12:11 PM

news image

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শমশেরনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) ভোরে শমশেরনগর সীমান্তের ৮৬৪/৫ নং মূল সীমানা পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সবুজ মিয়া (৩০)। তিনি নীলফামারীর ডোমার উপজেলার জগৎবেড় ইউনিয়নের পচাভান্ডার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে কয়েকজন বাংলাদেশি নাগরিক ভারতীয় নাগরিকদের সঙ্গে মিলে গরু আনার উদ্দেশ্যে সীমান্তের শূন্যরেখার কাছাকাছি প্রবেশ করেন। এ সময় সীমান্তে দায়িত্বে থাকা ভারতের চেনাকাটা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান সবুজ মিয়া (৩০) নামে এক যুবক। গুলির শব্দে সঙ্গে থাকা অন্যরা দ্রুত পালিয়ে আসতে সক্ষম হলেও সবুজের মরদেহ বিএসএফ সদস্যরা নিয়ে যায়। ঘটনার পর বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পাটগ্রাম থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহ বিএসএফের কাছে রয়েছে। বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম