ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০১ জানুয়ারি, ২০২৩,  3:43 PM

news image

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বিপুল হোসেন (২২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার (১ জানুয়ারি) ভোরে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ও ভারতের চ্যাংরাবান্ধা সীমান্তের ৮৪৩ মেন পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত বিপুল হোসেন পাটগ্রাম উপজেলার গাটিয়ার ভিটা গ্রামের রশিদুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, গরু আনার জন্য বিপুলসহ ৮-১০ জনের একটি দল ভারতের সীমান্তে ঢুকে পড়েন। এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে। এতে বুকে বিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান বিপুল। পরে সঙ্গীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ বলেন, উপজেলার গাটিয়ার ভিটা এলাকায় নিজ বাড়িতে একজনের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। কীভাবে গুলিবিদ্ধ হয়েছে বিষয়টি জানা নেই। এ বিষয়ে পুলিশ তদন্ত করছেন। সীমান্তে এ ধরনের কোনো আলামত পাওয়া যায়নি। পাটগ্রাম থানা পুলিশরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারত থেকে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে আহত হয় বাংলাদেশি যুবক। পরে তার সঙ্গীরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম