ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

পাঞ্জাব প্রদেশে গ্যাস লিক করে ৯ জন নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ এপ্রিল, ২০২৩,  12:31 PM

news image

ভারতের পাঞ্জাব প্রদেশের লুধিয়ানায় গ্যাস লিক করে ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (৩০ এপ্রিল) পাঞ্জাব প্রদেশে একটি কারখানায় এ ঘটনা ঘটে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গ্যাস লিকের পর সেখানে দ্রুত ছুটে যান উদ্ধারকারীদের একটি দল। তাদের সঙ্গে ঘটনাস্থলে চিকিৎসক, অ্যাম্বুলেন্স এবং ফায়ার ব্রিগেডের সদস্যরাও যোগ দেন। ওই এলাকাটি এখন ঘিরে ফেলা হয়েছে এবং সাধারণ মানুষের চলাচল সীমিত করে দেওয়া হয়েছে। লুধিয়ানার ম্যাজিস্ট্রেট স্বতি তিওয়ানা বার্তাসংস্থা এএনআইকে বলেছেন, এটি একটি গ্যাস লিকের ঘটনা। এ ঘটনায় ৯ জন নিহত হয়েছেন এবং অসুস্থ হয়েছেন ১১ জন। এটি কী ধরনের গ্যাস এবং কীভাবে গ্যাস লিক হলো সেটির কারণ এখনও জানা যায়নি। এনডিআরএফ দল বিষয়টি তদন্ত করবে। তিনি জানান, যেখানে গ্যাস লিক হয়েছে সেটি একটি জনবহুল এলাকা। ফলে এখন তাদের প্রধান লক্ষ্য হলো দ্রুত সাধারণ মানুষকে সেখান থেকে সরিয়ে ফেলা। সূত্র : এনডিটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম