ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

পাকিস্তান সিরিজে অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক ইংলিস

#

স্পোর্টস ডেস্ক

০৬ নভেম্বর, ২০২৪,  11:03 AM

news image

নেতৃত্বের বিবেচনায় ছিলেন বেশ কজন। তাদের মধ্যে বেছে নেওয়া হলো এমন একজনকে, যার নেতৃত্বের তেমন কোনো অভিজ্ঞতা নেই। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন জশ ইংলিস। তার অধিনায়কত্বের অধ্যায় শুরু হবে অবশ্য এর আগেই। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও দলের ভার থাকবে এই কিপার-ব্যাটসম্যানের কাঁধেই। এই সিরিজের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা করা হয়েছিল আগেই। নিয়মিত অধিনায়ক মিচেল মার্শের পাশাপাশি প্যাট কামিন্স, স্টিভেন স্মিথসহ আরও বেশ কজনকে সেই দলে রাখা হয়নি ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রস্তুতির জন্য। তখন বলা হয়েছিল, অধিনায়কের নাম জানানো হবে পরে। সেটিই এখন চূড়ান্ত করা হলো। অস্ট্রেলিয়ার ১৪তম টি-টোয়েন্টি অধিনায়ক হবেন ইংলিস। ওয়ানডের নেতৃত্বের ব্যাপারটি সিদ্ধান্তটি খানিকটা চমক হয়েই এসেছে।

তিন ম্যাচের সিরিজের শেষটির দলে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের পাশাপাশি থাকছেন না স্টিভেন স্মিথ, জশ হেইজেলউড, মিচেল স্টার্ক ও মার্নাস লাবুশেন। ওই ম্যাচটি না খেলে বোর্ডার-গাভাস্কার ট্রফির জন্য প্রস্তুতি নেবেন তারা। পিতৃত্বকালীন ছুটি ও বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রস্তুতি মিলিয়ে আগে থেকেই গোটা সিরিজে নেই মিচেল মার্শ ও ট্রাভিস হেড। সব মিলিয়েই শেষ ওয়ানডের নেতৃত্ব পেয়ে গেছেন ইংলিস। অস্ট্রেলিয়ার ৩০তম ওয়ানডে অধিনায়ক হবেন ২৯ বছর বয়সী এই কিপার-ব্যাটসম্যান। টি-টোয়েন্টির নেতৃত্বের বিবেচনায় ছিলেন অভিজ্ঞ গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাডাম জ্যাম্পা, অ্যারন হার্ডি ও ম্যাথু শর্ট। তাদের সবারই বিগ ব্যাশে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে। এমনকি এই অভিজ্ঞতা আছে ন্যাথান এলিসেরও।

ইংলিসের উল্লেখযোগ্য অভিজ্ঞতা বলতে আছে কেবল ২০২২ সালে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে প্রাইম মিনিস্টার’স একাদশকে নেতৃত্ব দেওয়া। গত মৌসুমে বিগ ব্যাশে পার্থ স্কর্চার্সের সহ-অধিনায়ক ছিলেন তিনি। তবে নেতৃত্বের সহজাত গুণ ও ট্যাকটিক্যাল মেধার জন্য অস্ট্রেলিয়ান ক্রিকেটে পরিচিতি আছে ইংলিসের। প্রধান নির্বাচক জর্জ বেইলির কথায়ও তা ফুটে উঠল। জর্জ বেইলি বলেন, “আমাদের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অবিচ্ছেদ্য অংশ জশ। মাঠের ভেতরে-বাইরে দারুণ সম্মানও পায় সবার কাছ থেকে। আগে সে প্রাইম মিনিস্টার’স একাদশকে নেতৃতব দিয়েছে এবং এই ভূমিকায় সে ট্যাকটিকাল মনন ও ইতিবাচক মানসিকতা বয়ে আনবে। মাঠে ম্যাথু শর্ট, অ্যাডাম জ্যাম্পার পাশাপাশি গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টয়নিসের কাছ থেকেও সবরকম সহায়তা পাবে জশ।” ওয়ানডে সিরিজের প্রথমটি জিতে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। আগামী শুক্রবার অ্যাডি লেইডে দ্বিতীয় ম্যাচটি খেলে টেস্টের প্রস্তুতি চলে যাবেন কামিন্স-স্মিথরা। রোববার পার্থে শেষ ম্যাচে টস করবেন ইংলিস। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু ১৪ নভেম্বর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম