ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

পাকিস্তান ছাড়িয়ে আফগানিস্তানেও যাবে চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ কর্মসূচি

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ মে, ২০২৩,  5:19 PM

news image

ইসলামাবাদের বৈঠক থেকে ঋণভারে জর্জরিত আফগানিস্তানের জন্য সুসংবাদ মিলল। চীন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে ঐতিহাসিক চুক্তির অংশ হলো তালেবানশাসিত দেশটি। চীনের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ পাকিস্তানের ভূখণ্ড ছাড়িয়ে প্রবেশ করবে আফগানিস্তানেও। শনিবার ইসলামাবাদে উপস্থিত হন চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। উপস্থিত ছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। সেখানে চীন ও পাকিস্তান আফগানিস্তান পুনর্গঠনে একযোগে কাজ করতে রাজি হয়। শান্তি ও স্থিতিশীলতা অর্জনে আফগানিস্তানকে সহযোগিতার আশ্বাস দেয় চীন ও পাকিস্তান। ছয় হাজার কোটি ডলারের চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) সম্প্রসারিত হবে আফগানিস্তানেও। বৈঠকের পর যৌথ বিবৃতিতে বলা হয়, চীন ও পাকিস্তান মানবিক দিক বিবেচনায় আফগানিস্তানকে অর্থনৈতিকভাবে সহায়তা করতে একমত। তারই অংশ হলো সিপিইসির সম্প্রসারণ। সংশ্লিষ্ট মহল মনে করছে, এর ফলে ঋণের দায়ে ধুঁকতে থাকা আফগানিস্তানের অর্থনৈতিক দিক থেকে খানিকটা সুরাহা মিলবে। পাশাপাশি নির্মাণ ক্ষেত্রে বিপুল বিনিয়োগের জেরে স্থানীয় স্তরে কর্মসংস্থানও তৈরি হবে। তবে এবারই প্রথম নয়। গত জানুয়ারিতেই চীনের জাতীয় পেট্রোলিয়াম করপোরেশনের সঙ্গে তালেবান সরকার চুক্তি করেছে আমুদরিয়া অববাহিকায় তেল উত্তোলনের। তারপর আবার নির্মাণ ক্ষেত্রে বিপুল বিনিয়োগের সম্ভাবনা তৈরি হলো। সূত্র: আল জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম